ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

পেছন থেকে ছুরি মারছে যুক্তরাষ্ট্র!’ ইরানী প্রেসিডেন্টের অভিযোগ শুনুন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

পেছন থেকে ছুরি মারছে যুক্তরাষ্ট্র!’ ইরানী প্রেসিডেন্টের অভিযোগ শুনুন

কূটনৈতিক টেবিলে আলোচনা চলছে, অথচ ওদিকে একই সময়ে হামলা! এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর কথায়, ওয়াশিংটন যেন ‘পেছন থেকে ছুরি মেরেছে’ ইরানকে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান জানান, দ্বিপক্ষীয় সংলাপ চলার সময়টায় ঠিক দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে তিনি ‘পেছন থেকে ছুরি মারা’র চেয়ে কম কিছু বলেননি।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তেহরান এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায়। তবে পরিষ্কার সতর্কবার্তাও দিয়েছেন পেজেশকিয়ান—জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়, কোনো রকম ছাড় নয়।

তিনি আরও বলেন, আলোচনার নামে যদি চাপ সৃষ্টি করা হয় বা সামরিক হামলা চালানো হয়, তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। বরং এতে পারস্পরিক আস্থা আরও নষ্ট হয়, সম্পর্ক আরও খারাপের দিকে যায়।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর বলছে, চলমান উত্তেজনা ও সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটা সম্ভাব্য সমঝোতার খুব কাছে পৌঁছে গেছে। আলোচনায় মূলত পাঁচটি বিষয়ে জোর দেওয়া হচ্ছে—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টিও রয়েছে সবার ওপরে।