ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সরকারি ভাষা নয়, সরল ও সহজ বাংলায় পড়ুন নোরার প্রায়শ্চিত্তের গল্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

সরকারি ভাষা নয়, সরল ও সহজ বাংলায় পড়ুন নোরার প্রায়শ্চিত্তের গল্প

বলিউডের আলোচিত নায়িকা নোরা ফাতেহি অবশেষে চুপ করলেন সমালোচকদের। ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ গান ঘিরে দেশজুড়ে বিতর্কের আগুন জ্বলছিল ঠিকই, কিন্তু সেটা নেভালেন তিনি হঠাৎ এক মানবিক সিদ্ধান্তে। আদালত-কমিশনের ভয়ে নয়, নিজের ইচ্ছায় ক্ষমা চেয়ে এখন তিনি বাস্তবের হিরোইন। পর্দার গ্লিটার সরিয়ে রেখে এক ঝাঁক অনাথ শিশুর পড়াশোনার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন নোরা। বলিউড হাঁ করে দেখতে বাধ্য হলো এই অভিনেত্রীর অভিনব প্রায়শ্চিত্ত।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) দিল্লির জাতীয় মহিলা কমিশনের অফিসে হাজির হন নোরা। সেখানে কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোল আর সমালোচনার বানে ভেঙে পড়েছিলেন তিনি। কমিশনের কাছে তিনি বলেন, “কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব এড়িয়ে যেতে চাই না। আমি সত্যিই দুঃখিত। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।”

ক্ষমা চাওয়ার পাশাপাশি নোরা বড় ঘোষণা করেন— এখন থেকে তিনি অনাথ মেয়েদের পড়াশোনার পুরো খরচ বহন করবেন। তিনি বলেন, “সমাজকে কিছু ফিরিয়ে দেওয়াই এখন আমার কাছে সবচেয়ে জরুরি। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই আমার লক্ষ্য।”

জেনে নিন বিতর্কের শুরুটা কী ছিল? ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি বের হতেই লেগে যায় আগুন। দাবি ওঠে, গানের কথা অশালীন ও কুরুচিকর। নোরার নাচের ভঙ্গি ও দৃশ্যও নাকি ছিল আপত্তিকর। এত চাপের মুখে শেষ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে ফেলা হয়। এই গানে নোরার সঙ্গে কোমর দুলিয়েছিলেন বলিউড খলনায়ক সঞ্জয় দত্তও। মহিলা কমিশন তাকেও ডেকে পাঠায়। গত ২৭ এপ্রিল কমিশনে গিয়ে সঞ্জয় দাবি করেন, তিনি গানের বিতর্কের কিছুই জানতেন না। তাঁর আইনজীবী হেমন্ত শাহ জানান, গানটি সেজদা ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা সঞ্জয় বুঝতেই পারেননি।