ঢাকা, মঙ্গলবার, মে ১৯, ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বিএনপির বড় ঘোষণা! জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের স্পেশাল কর্মসূচি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

বিএনপির বড় ঘোষণা! জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের স্পেশাল কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে এই আয়োজন।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কী কী আছে সেই কর্মসূচিতে? এক নজরে দেখে নেওয়া যাক:

৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়সহ সারাদেশে অর্ধনমিত রাখা হবে বিএনপির পতাকা। সকাল ১১টায় নেতাকর্মীরা যাবেন জিয়াউর রহমানের মাজারে। সেখানে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩১ মে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে আলোচনা সভা। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে কাপড় ও চাল বিতরণ করা হবে। সারাদেশেও চলবে একই ধরনের কার্যক্রম।

শুধু বিএনপি নয়, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও আলাদা আলাদা কর্মসূচি নিয়েছে। ওলামা দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল মিলাদ মাহফিলের আয়োজন করবে। যুবদল করবে ১০ বিভাগে আলোচনা সভা। স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলও আলোচনা সভার আয়োজন করছে।

রিজভী নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়ে বলেছেন, ‘জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আয়োজন করা যাবে না। রাস্তা আটকিয়ে সভা-সমাবেশ না করে খোলা জায়গায় কর্মসূচি পালন করতে হবে।’