ঢাকা, মঙ্গলবার, মে ১৯, ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ঈদযাত্রায় বড় স্বস্তি! ১৩ দিন খোলা থাকবে ফিলিং স্টেশন, চমকালো নির্দেশনা দিল সরকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

ঈদযাত্রায় বড় স্বস্তি! ১৩ দিন খোলা থাকবে ফিলিং স্টেশন, চমকালো নির্দেশনা দিল সরকার

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা যেন কষ্টকর না হয়, সেটা মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। দেশের সব ফিলিং স্টেশনকে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সিএনজি ব্যবহারকারীদের জন্য ভালো খবর—টানা ১৩ দিন বন্ধ থাকবে না ফিলিং স্টেশন!

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতেই বিস্তারিত বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশনগুলো।

আরও খোলাসা করে বললে, ঈদুল আজহার আগে সাত দিন ও পরে পাঁচ দিন—মিলিয়ে মোট ১৩ দিন বন্ধ থাকবে না কোনো ফিলিং স্টেশন। মানে রাত-দিন যেকোনো সময় গাড়ি ভরে নেওয়া যাবে।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি ও আধা-সরকারি অফিস। আর পোশাক কারখানাগুলোতে ঈদ ছুটি শুরু হবে ধাপে ধাপে।

তো এবার ঈদযাত্রায় সিএনজি নিয়ে চিন্তা কমছে। তবে রাস্তায় যেন না বাড়ে দুর্ভোগ, সেদিকেও নজর রাখতে বলছেন সংশ্লিষ্টরা।