ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

র্যকুমারের ভবিষ্যৎ এখন গম্ভীরের হাতে! ‘টেকনিক ঠিক না করলেন নিজে’


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

র্যকুমারের ভবিষ্যৎ এখন গম্ভীরের হাতে! ‘টেকনিক ঠিক না করলেন নিজে’

প্রায় এক বছর ধরে যেন রান খরায় ভুগছেন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। গত বিশ্বকাপেও তাঁর ব্যাটিং ছিল হতাশাজনক। এবার দলে তাঁর জায়গা নিয়েই তৈরি হয়েছে সংশয়। শোনা যাচ্ছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজই হতে পারে তাঁর জন্য শেষ সুযোগ।

শুধু তাই নয়, অধিনায়ক না থাকলে ব্যাটার হিসেবেও দলে জায়গা পাওয়া কঠিন হবে তাঁর। আর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।

বোর্ড সূত্রে জানা যাচ্ছে, জাতীয় নির্বাচক কমিটি সূর্য-যুগ পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। তারা ভবিষ্যতের দিকে তাকাতে চান। কিন্তু বোর্ডের উচ্চপদস্থ কর্তারা মনে করেন, দল সফল করতে গেলে কোচ ও অধিনায়কের সম্পর্ক মজবুত হওয়া জরুরি। তাই গম্ভীর কী সিদ্ধান্ত নেন, সেটাই হবে গুরুত্বপূর্ণ।

গত এক বছর ধরে সূর্যকে নিয়ে আলোচনা চলছেই। পাঁচ নির্বাচক একমত যে তাঁকে দল থেকে বাদ দেওয়া উচিত। বিশ্বকাপ জয়ের পর থেকেই এই ভাবনা তাদের মাথায় ঘুরছিল। প্রথমে তারা ভেবেছিলেন, আইপিএলে ফর্ম ফিরে পাবেন সূর্য। কিন্তু সবাই অবাক হয়ে দেখেন, টেকনিকের ভুলগুলো তিনি ঠিকই করেননি।

ক্ষুব্ধ মহলের ভাষ্য, নতুন পেসাররাও এখন হার্ড লেংথে বল করছেন, আর সূর্যের সামনে কোনো জবাব নেই। এমন অবস্থায় ২০২৮ অলিম্পিকের দলেও তাঁকে রাখার কথা ভাবছেন না নির্বাচকেরা। তাদের যুক্তি, ‘যার ব্যাটার হিসেবেই দলে জায়গা হয় না, সে অধিনায়ক হবে কী করে?’

তবে নির্বাচকরা যা চান, তাই হবে না। সূর্যর ভাগ্য নির্ধারণ করবেন গৌতম গম্ভীর। আর ভারতীয় কোচের সঙ্গে সূর্যর সম্পর্ক যে অসম্ভব ভালো, সেটাও বলার অপেক্ষা রাখে না। তাই গম্ভীর যদি না চান, তবে নির্বাচকদের সিদ্ধান্ত বদলাতে হতে পারে।