ঢাকা, মঙ্গলবার, মে ২৬, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ঈদ উপলক্ষে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন মিয়া


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ০২:৩১ পিএম

ঈদ উপলক্ষে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন মিয়া

ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়া ক্রেতা খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানসহ ওয়ালটনের উধ্বর্তন কর্মকর্তারা

ঈদুল আযহা উপলক্ষে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা খোকন মিয়া। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয়েছে ১০ লাখ টাকার চেক।

দেশের ইলেকট্রনিক্স বাজারে আলোচিত ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এ এবার ১০ লাখ টাকা জিতেছেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। রোববার দুপুরে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ‘হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চেক গ্রহণের পর খোকন মিয়া বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আজ আনুষ্ঠানিকভাবে টাকা হাতে পেয়ে অনেক আনন্দ লাগছে। এই টাকা দিয়ে আমার স্বপ্নের বাড়ি তৈরি করবো।”

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহা উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ‘আবারো মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। ইতোমধ্যে খোকন মিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। পাশাপাশি লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও বিভিন্ন নিশ্চিত উপহারও পাচ্ছেন ক্রেতারা।

ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন আজ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি জানান, ওয়ালটনের পণ্য বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতেও ক্রেতাবান্ধব এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।