ঢাকা, মঙ্গলবার, মে ২৬, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

তামিমকে অটোগ্রাফসহ জার্সি উপহার দিলো নেইমার


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২২, ০৪:১১ পিএম

তামিমকে অটোগ্রাফসহ জার্সি উপহার দিলো নেইমার

তামিমকে অটোগ্রাফসহ জার্সি উপহার দিলো নেইমার

কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেইমার-রিচার্লিসনরা। ব্রাজিলের সেই ম্যাচ মাঠে বসে উপভোগ করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রিয় দল ব্রাজিলের জয়ে আনন্দ উল্লাসে মাতেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার।

ম্যাচশেষে নেইমারের অটোগ্রাফসহ একটি জার্সি উপহারও পান তামিম। জার্সিটি তুলে দেন নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া। জানা যায়, তামিম কাতারে যাচ্ছেন শুনে তার জন্য এই উপহারের ব্যবস্থা করেন রবিন মিয়া। কিশোরগঞ্জের ভৈরবের ছেলে রবিন নেইমারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্রাজিল তারকার প্রচারণার কাজে যুক্ত রয়েছেন।

এক বিদেশি বন্ধুর মাধ্যমে নেইমারের সঙ্গে পরিচয় হয় রবিনের। এরপর থেকে পিএসজি তারকার সঙ্গে সখ্যতা বাড়ে তার। তাছাড়া বিশ্বকাপের জন্য কাতারে আসা নেইমারের পরিবারকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন রবিন।