ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

আমার লক্ষ্য দেশের হয়ে ভালো খেলা: ডিপিএলে অসাধারণ পারফরম্যান্সের পর সোহান

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ০৫:০৪ পিএম

আমার লক্ষ্য দেশের হয়ে ভালো খেলা: ডিপিএলে অসাধারণ পারফরম্যান্সের পর সোহান

আমার লক্ষ্য দেশের হয়ে ভালো খেলা: ডিপিএলে অসাধারণ পারফরম্যান্সের পর সোহান

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ চার ইনিংসে তার রান যথাক্রমে ৭৩, ১৩২*, ৭১ ও ৮১। ফর্মের তুঙ্গে থাকা এই উইকেটকিপার ব্যাটারের লক্ষ্য এখন জাতীয় দলের হয়ে এমন দারুণ পারফর্ম করা।

 শিরোপা জয়ের ম্যাচে আবাহনীর বিপক্ষে ২৩০ রানের টার্গেট তাড়ায় নেমে ৭৮ রানে ৫ উইকেট হারায় শেখ জামাল। এরপর ক্রিজে এসে ৮১ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলে শেখ জামালকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

মিরপুরে ম্যাচ শেষে সাংবাদিকদের সোহান বলেন, আমার কাছে একবারের জন্যও মনে হয়নি আমরা ম্যাচটা হারব। জিয়া ভাইকে বলেছি, শেষ পর্যন্ত লড়ে যাব।  এখন আমার লক্ষ্য দেশের হয়ে ভালো খেলা।