ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

 অহঙ্কারই রোনালদোর পতনের কারণ: লোথার ম্যাথাউজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

 অহঙ্কারই রোনালদোর পতনের কারণ: লোথার ম্যাথাউজ

 অহঙ্কারই রোনালদোর পতনের কারণ: লোথার ম্যাথাউজ

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিদায়। চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতিদ্বন্দ্বী মেসি জিতে গেছেন বিশ্বকাপ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় দু’জনের লড়াই উপভোগ করেছেন দর্শকরা। কখনও সেরা হয়েছেন রোনাল্ডো। তো কখনও মেসি। তবে বিশ্বকাপ জিতে রোনালদো টপকে গেছেন মেসি।

রোনালদোর অহঙ্কারই তার পতনের কারণ বলে জানিয়ে দিয়েছেন বিশ্বজয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউজ। জার্মান কিংবদন্তির মতে, রোনালদোর এই পতনের কারণ ওর অহঙ্কার। এক জার্মান সংবাদমাধ্যম তিনি বলেছেন, অহঙ্কার করে রোনালদো  নিজের ও দলের ক্ষতি করেছে। রোনালদো যে দুর্দান্ত ফুটবলার, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু অহঙ্কার করে তিনি নিজের ভাবমূর্তি নষ্ট করেছেন। ১৯৯০ বিশ্বকাপজয়ী ম্যাথাউজ বলেছেন, এই বিশ্বকাপে রোনালদো ব্যর্থ। অন্যদিকে মেসি চূড়ান্ত সফল। কাতার ফাইনালে মাঠে নেমে ম্যাথাউজের ২৫ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছিলেন মেসি।

এনবিএস/ওডে/সি