ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

নৌকা ও রাষ্ট্রীয় বিমানযোগে ড্রোন পাচারের অভিযোগ ইরানের বিরুদ্ধে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

নৌকা ও রাষ্ট্রীয় বিমানযোগে ড্রোন পাচারের অভিযোগ ইরানের বিরুদ্ধে

 নৌকা ও রাষ্ট্রীয় বিমানযোগে ড্রোন পাচারের অভিযোগ ইরানের বিরুদ্ধে

দেশটি এসব পরিবহন ব্যবহার করে রাশিয়াতে ড্রোন পাচার করেছে বলে গার্ডিয়ানের হাতে একটি বিশেষ রিপোর্ট রোববার আসে। মূলত ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য তারা রুশ বাহিনীকে এসব পাঠায় বলে অভিযোগ করা হয়। জেরুজালেম পোষ্ট

রিপোর্টে বলা হয়, গত বছর নভেম্বরে রুশ প্রযুক্তিবিদ ও কয়েক জন কর্মকর্তা তেহরান সফর করে। এরপরেই ১৮টি ড্রোন সরবরাহ করে দেশটি । এসময় রুশ কর্তারা ছয়টি মোজাহের-৬ ও বারোটি শাহেদ-১৯১ ও ১২৯ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

এর মধ্যে শাহেদ-১৩১ ও ১৩৬ ড্রোনগুলো ক্যামিকাজ আক্রমণের সময় রুশ বাহিনী ব্যবহার করছে বলে জানানো হয় প্রতিবেদনে। এছাড়াও শাহেদ-১৯১ ও ১২৯ লক্ষ্যবস্ততে  হামলা চালিয়ে অক্ষত অবস্থায় ফেরত আসার সক্ষমতা রাখে।

জানা যায়, গত বছর জুনে তেহরান ড্রোনগুলো প্রদর্শনের পরই আগষ্টে শাহেদ ১৯১ ও ১২৯ কেনার সিদ্ধান্ত নেয় রুশ কর্তৃপক্ষ।

এনবিএস/ওডে/সি