ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইয়ন মরগান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইয়ন মরগান

 সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইয়ন মরগান

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইয়ন মরগান। কিছুদিন পেশাদার ক্রিকেট খেললেও এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন মরগান । ২২ গজে আর কখনো দেখা যাবে না ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক ইংলিশ অধিনায়ককে।

ক্রিকেটকে বিদায় জানিয়ে বলেছেন, অত্যন্ত গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। অনেক চিন্তা-ভাবনার পর মনে হয়েছে ক্রিকেট থেকে সরে আসার এটাই সঠিক সময়, যে খেলাটি আমাকে বছরের পর বছর অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে যোগ দেওয়ার জন্য ২০০৫ সালে ইংল্যান্ডে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত এসএ-২০ তে পার্ল রয়্যালসের হয়ে খেলার প্রতিটি মুহূর্ত হৃদয়ে লালন করেছি।

তিনি আরো বলেন, যে কোনো খেলোয়াড়ের ক্যারিয়ারে উত্থান পতন আছেই। কিন্তু আমার পরিবার এবং বন্ধুরা সবসময় কঠিন সময়গুলোয় আমার পাশে থেকেছে। আমি আমার স্ত্রী, পরিবার, কোচ, সতীর্থ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই; যারা আড়ালে থেকে আমাকে শুধু খেলোয়াড়ই নয়, আজকের এই আমাকে গড়ে তুলতে অবদান রেখেছে।

ক্রিকেটকে ধন্যবাদ, আমি বিশ্ব ভ্রমণ করতে পেরেছি এবং দারুণসব লোকদের সঙ্গে দেখা হয়েছে, যাদের অনেকের সঙ্গে আজীবনের বন্ধুত্ব গড়ে তুলতে পেরেছি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আমাকে এত সব স্মৃতি দিয়েছে যা সারাজীবন মনে রাখবো।

খেলোয়াড় হিসেবে ক্রিকেট থেকে বিদায় নিলেও ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক পদে কাজ করবেন মরগান।

এনবিএস/ওডে/সি