এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ পিএম
রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে স্পেনে স্বস্থ্যকর্মীদের বিশাল বিক্ষোভ সমাবেশ
রোববার ১২ ফেব্রুয়ারি দেশটিরর রাজধানী মাদ্রিদে প্রায় ২লাখ ৫০ হাজার কর্মীর এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের অভিযোগ সরকার রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবা খাতকে বিঘ্নিত করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা হুমকি স্বরুপ।
২০২০ সালের কোভিড মহামারি পর থেকেই হাসপাতাল ও প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারগুলোতে জনশক্তি কমিয়ে আনায় সমালোচনার মুখে পড়ে দেশটির আঞ্চলিক সরকার। এল মোলার হেলথ সেন্টারের ম্যাট্রন ৬১ বছর বয়সী লিলিয়ান রামিস রয়টার্সকে বলেন, তারা আমাদের মজুরি হ্রাস করেছে। আমরা এতটাই কাজের চাপে থাকি তাতেও সরকার কোনো সাহায্য করছেনা। আমরা ঝুঁকির মধ্যে রয়েছি।
শহরটির প্রাণকেন্দ্র প্লাজা সিবিলেসে জড়ো হয়ে বিক্ষোভকারীরা পতাকা হাতে শ্লোগান দিতে থাকেন। এই খাতে বড় আকারের বাজেট দিয়ে হযবরল অবস্থা সৃষ্টির জন্য দেশটির ত্রুটিপূর্ণ আঞ্চলিক সরকার দায়ী বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
সরকারের মূখপাত্র জানান,সমাবেশে ২ লাখ ৫০ হাজার লোকের উপস্থিতি দেখা গেছে। আর বিক্ষোভকারীরা ১০ লাখ সমবেত করার কথা ভাবছে। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে শনিবার আয়ুশো এক টুইটে লিখেন, আমরা সরকারী স্বাস্থ্যখাতকেই প্রাধান্য দিয়ে আসছি। এরইমধ্যে সান্তিয়াগো দা কম্পসটেলাতেও ২০ হাজার লোকের সমাবেশ হয়। এর আগে ২০২২ সালের নভেম্বরে কাজের পরিবেশ উন্নত করারা দাবী জানিয়ে ১০ হাজার কর্মী সমাবেশ করেন।
এনবিএস/ওডে/সি