ঢাকা, মঙ্গলবার, মে ২৬, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

আজ সন্ধ্যায় জানা যাবে, শবেবরাত কবে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

আজ সন্ধ্যায় জানা যাবে, শবেবরাত কবে

 আজ সন্ধ্যায় জানা যাবে, শবেবরাত কবে

১৪৪৪ হিজরি সনের শবে বরাত কবে তা জানা যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা ও শবেবরাতের তারিখ নির্ধারণে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন, ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এনবিএস/ওডে/সি