NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর — 18 November 2026, 4:33 PM
তথ্য কমিশনে আজ সাতটি অভিযোগের শুনানি, নিষ্পত্তি ছয়

তথ্য কমিশন বাংলাদেশে আজ বুধবার তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছয়টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং একটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।
অভিযোগগুলোতে মূলত বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, প্রশাসনিক ও আর্থিক অনিয়মসংক্রান্ত তদন্ত প্রতিবেদন, গৃহীত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র ও আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয় উঠে আসে। এ ছাড়া সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন, জ্যেষ্ঠতা ও দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহকৃত সেবার বিবরণসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা।
কমিশন অভিযোগগুলো পর্যালোচনা করে শুনানি গ্রহণ করেন এবং ছয়টি অভিযোগ নিষ্পত্তি করেন।
কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর
Related News


প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, একদিনে নিষ্পত্তি তিনটি
2 days ago • 4 views
