তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি, আজ আরও ৮টি

তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে তথ্য কমিশন বাংলাদেশ। কমিশন পুনর্গঠনের পর পাঁচ কার্যদিবসে ৩৩টি অভিযোগের শুনানি গ্রহণ করে ২৮টি নিষ্পত্তি করা হয়েছে…

প্রকাশ: হালনাগাদ: ২ বার পঠিত
তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি, আজ আরও ৮টি
শেয়ার:

তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে তথ্য কমিশন বাংলাদেশ। কমিশন পুনর্গঠনের পর পাঁচ কার্যদিবসে ৩৩টি অভিযোগের শুনানি গ্রহণ করে ২৮টি নিষ্পত্তি করা হয়েছে।

আজ সোমবার আরও আটটি অভিযোগের শুনানি শেষে সেগুলো নিষ্পত্তি করা হয়। অবশিষ্ট পাঁচটি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজকের শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন অংশ নেন।

শুনানিতে আসা অভিযোগের মধ্যে ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের জমির পরিমাণ, উপজেলাভিত্তিক জমির বিবরণ এবং ওই জমিতে থাকা জলাশয়, হাটবাজার ও দোকানপাটসংক্রান্ত তথ্য না পাওয়া।

এছাড়া জমি রেজিস্ট্রিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা, তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি চেয়েছিলেন আবেদনকারীরা।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীর বিদেশ গমন, ভবন নির্মাণ, অর্থের উৎস ও নকশা, গাছ কাটার অনুমোদন এবং সরকারি বাসভবন ব্যবহারের বিভিন্ন বিষয়েও তথ্য না পাওয়ার অভিযোগ করেন আবেদনকারীরা।

তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ