মনোজ বাড়ৈর পিতার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা

Published: Updated: 3 views
মনোজ বাড়ৈর পিতার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা
Share:

বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, লড়াকু যুব সংগঠক মনোজ বাড়ৈ-এর শ্রদ্ধেয় পিতা শ্রী প্রেমানন্দ বাড়ৈ গতকাল গভীর রাতে (আনুমানিক রাত ২.৩০মিনিট) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত থেকে ৮২ বছর বয়সে তাঁর এই চিরবিদায় ঘটে। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শ্রী প্রেমানন্দ বাড়ৈ-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর স্মৃতির প্রতি পবিত্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "শ্রমজীবী মানুষের মুক্তি সংগ্রামের এই কঠিন সময়ে মনোজ বাড়ৈ-এর পরিবারের এই অপূরণীয় ক্ষতি আমাদেরকেও গভীরভাবে মমার্হত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং কমরেড মনোজ বাড়ৈ ও তাঁর পরিবারের সদস্যদের এই শোকে অবিচল থাকার শক্তি অর্জনের কামনা করছি।"

শোকবার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

Related News