শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

Published: Updated: 1 views
শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন
শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়ার মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা — Photo: ওয়ালটন
Share:

শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে ছেড়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংগস) বেজড ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজার; ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচার সমৃদ্ধ ৪০ লিটারে ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল। এছাড়াও ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে, রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলিও এনেছে ওয়ালটন। পাশাপাশি এই শীতে ঘর গরম রাখতে ওয়ালটন এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটিরও সুবিধা রয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। 

সেসময় ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।  

অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রত্যেকটি পণ্যই বিএসটিআইর মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। শীত উপলক্ষে বাজারে নিয়ে আসা ওয়ালটনের নতুন মডেলের গিজারগুলোতে মরিচা প্রতিরোধী ও পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, সিএফসি-মুক্ত চট থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নি-প্রতিরোধী সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্তি গরমে বিস্ফোরণের দুর্ঘটনা প্রতিরোধে নতুন মডেলের গিজারে রয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে ব্যবহার করা হয়েছে ঞন্ধঠ ঝন্ধউ কর্তৃক পরীক্ষিত ঋঈগ (ঋড়ড়ফ ঈড়হঃধপঃ গধঃবৎরধষ) সনদপ্রাপ্ত ফুড গ্রেডেড ম্যাটরিয়ালস। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেসে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির সংযোজনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব সব ম্যাটেরিয়ালস।    

অনুষ্ঠানে উন্মোচন করা ওয়ালটনের ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজারটি হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোম এর সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি আইওটি বেজড নতুন এই স্মার্ট গিজার ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের অ্যাপের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে যেকোন স্থান পরিচালনা করা যাবে। এছাড়া ওয়ালটনের নতুন মডেলের গিজারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক কাট-অফ সুবিধা সংযুক্ত করা হয়েছে।

বর্তমানে ওয়ালটন গিজারে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে।

শীত উপলক্ষে বাজারে নিয়ে আসা ওয়ালটনে নতুন কম্বো মডেলের রুম হিটারটিতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটি সুবিধাও রয়েছে। ফলে এটি তীব্র শীতে ঘর গরম রাখতে ব্যবহার করা যাবে। আবার অত্যধিক গরমের সময়েও ঘরের বাতাস শীতল রাখতে সাহায্য করবে। 

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla | 24/7 Latest Bangla News Updates | Etc News

Related News