২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজ এখন ১-১ সমতায়, তাই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজকের তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে—কার হাতে উঠবে ট্রফি।
টসে হেরে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে। আজ টাইগার একাদশে এসেছে তিনটি পরিবর্তন—দলে ফিরেছেন শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায়। এবার সব নজর শেষ ম্যাচে—জিতলেই ট্রফি।
প্রথম দুই ম্যাচে স্কোয়াডে না থাকলেও শেষ ম্যাচের দলে যুক্ত হওয়া শামীম হোসেন আজ একাদশেও জায়গা পেয়েছেন, যা দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
🇧🇩 বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
🇮🇪 আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রেস, ক্রেইগ ইয়াং, বেন হোয়াইট।
