NBS Bangla — 23 November 2026, 8:30 AM
ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি
ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)…

ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, “ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশ-ইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসে, সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি।”
বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত পাহারা দেওয়া এই বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে কাজ করছে বিজিবি।
তিনি জানান, পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার অংশ হিসেবে ফেনী, কুমিল্লা ও আখাড়া সফরে এসেছেন বলে জানান মহাপরিচালক।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তসংক্রান্ত কোনো সন্দেহজনক তথ্য বা ঘটনা জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।
বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি আখাড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাব এডিটর, NBS Bangla
Related News

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ …

সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাঁবেদার রাষ্ট্র হওয়ার আশঙ্কা নেই
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে দেশকে কেউ ত…

মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার নিয়েছে ইতিবাচক পদক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র বাহিন…

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই
দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ–ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ…

দেশে সহিংসতা বাড়ার মধ্যে শেখ হাসিনা ও ভারতকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সহিংসতা বাড়ার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে দায়ী করেছেন। স্বৈরশাসক…




