NBS Bangla — ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে সেরা ২২ সাংবাদিক
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬–এ সেরা সাংবাদিকের স্বীকৃতি পেয়েছেন ২২ জন…

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬–এ সেরা সাংবাদিকের স্বীকৃতি পেয়েছেন ২২ জন। মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিজয়ীদের পুরস্কার তুলে দেন। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তৃতীয়বারের মতো এই পুরস্কারের আয়োজন করে।
দশ সদস্যের জুরিবোর্ড গত এক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনের মধ্য থেকে সেরা ২২টি রিপোর্ট নির্বাচন করেন। বিজয়ীরা পত্রিকা-অনলাইন, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে স্বীকৃতি পান।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকেরা মানুষের কাছে সত্য তুলে ধরেন এবং তাঁদের গঠনমূলক ও স্বাধীন ফিডব্যাক নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ আগামী দিনে সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং গুণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, কোনো সরকারি সহায়তা ছাড়াই নগদ বর্তমানে প্রায় ২ কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছে এবং সরকারের রাজস্ব আয় বাড়াচ্ছে। তিনি বলেন, সোশ্যাল সেফটিনেটের আওতায় ২ কোটি ২০ লাখ মানুষের ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে নগদ সবসময় পাশে থাকবে।”
প্রিন্ট ও অনলাইন পত্রিকা ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (দৈনিক আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (দৈনিক প্রথম আলো), এফ এম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা)।
টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল টোয়েন্টিফোর), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।
অনুষ্ঠানে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী, জুরিবোর্ডের চেয়ারম্যান ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য দেন। ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
২০২১ ও ২০২৫ সালের এই পুরস্কারের আয়োজনেও যুক্ত ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ লিমিটেড।
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

ডিআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেশন, সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা, কর্মজীবনের প্রস্তুতি ও দক্ষতা উন্নয়ন…

ঢাকা-চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন কর্মশালা
খেলাপি ঋণ আদায় ও আদালতের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে ‘প্র্যাকটিক্যাল …

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিতে ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহ…

ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থায়ন
নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ শর্তে অর্থ…

নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস…

পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন…

নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

