NBS Bangla — 22 November 2026, 2:31 PM
নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স।

দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অবদানের স্বীকৃতিতে নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
একই অনুষ্ঠানে টিইউভি অস্ট্রিয়া কর্তৃক আকিজ রেডিমিক্স কনক্রিট লিমিটেড এবং জিএসসিএস সার্টিফিকেশন বডি কর্তৃক আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর আইএসও সনদ হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এটিকে গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের মাইলফলক বলা হয়েছে।
সম্মাননাপ্রাপ্তরা হলেন—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, ওই বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরম্নল আমিন, ওই বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিকও সম্মাননা পান।
অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, “দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়, বরং আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা। আজকের এই আয়োজনে ৯ জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। দেশের নির্মাণশিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।”
আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়, বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। আর মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে প্রয়োজন সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ এবং আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা।
‘দ্য আর্ট অব কংক্রিট’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আকিজ রেডিমিক্সের অর্জন উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক সুদৃঢ় করা—বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
কন্ট্রিবিউটর, NBS Bangla
Related News

নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস…

পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন…

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্…




