NBS Bangla — 22 November 2026, 3:15 PM
পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন। দেশজুড়ে চলমান ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে…

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন। দেশজুড়ে চলমান ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে পছন্দের ওয়ালটন ইনভার্টার এসি কেনা যাবে। এক্ষেত্রে রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসির ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলম।
অনুষ্ঠানে বলা হয়, গ্রাহকেরা পৌনে ১ টন থেকে ২.৫ টনের ইনভার্টার স্প্লিট এসি এবং ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। এই অফার ৩ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।
মো. তানভীর রহমান বলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সম্বন্বয়ে ওয়ালটন এসিতে সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছে। তিনি জানান, বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টসহ আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে।
তিনি বলেন, ওজোন স্তরের জন্য ক্ষতিকারক সিএফসি ও এইচসিএফসি গ্যাসসমৃদ্ধ এসি ফেজ আউটের লক্ষ্যে ওয়ালটন ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে। এর মাধ্যমে পুরনো বা অচল এসি বদলে পরিবেশবান্ধব আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টে সমৃদ্ধ ইনভার্টার এসি দেওয়া হচ্ছে।
ওয়ালটন জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের পৌনে ১ টন থেকে ২.৫ টন বিটিইউ ক্ষমতার স্প্লিট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া ভিআরএফ ও চিলারসহ ১.৫ টন থেকে ৫ টন বিটিইউ ক্ষমতার সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করছে।
গ্রাহকদের জন্য ওয়ালটন এসির ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দেওয়া হচ্ছে বলে সংবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
কন্ট্রিবিউটর, NBS Bangla
Related News

নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস…

নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্…




