বিদেশিদের জন্য কঠিন হচ্ছে সৌদি, ১৫ শতাংশ ন্যূনতম কর

সৌদি আরবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর কার্যকর হবে বলে জাটকা ঘোষণা করেছে।

Published: Updated: 2 views
বিদেশিদের জন্য কঠিন হচ্ছে সৌদি, ১৫ শতাংশ ন্যূনতম কর
Share:

বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ করতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ করব্যবস্থা কার্যকর হবে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) ঘোষণা দিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বহুজাতিক কোম্পানিগুলোর অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার কমপক্ষে ১৫ শতাংশ নিশ্চিত করা হবে। যে কোম্পানি গোষ্ঠীর বার্ষিক সমন্বিত আয় কমপক্ষে ৭৫০ মিলিয়ন ইউরো বা সৌদি রিয়ালে এর সমপরিমাণ, তারা এ করের আওতায় আসবে।

তবে কর প্রযোজ্য হওয়ার আগের চার অর্থবছরের অন্তত দুই অর্থবছরে সংশ্লিষ্ট কোম্পানির সমন্বিত আয় নির্ধারিত সীমায় পৌঁছাতে হবে। কোম্পানির চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণীর ভিত্তিতে এ আয় নির্ধারণ করা হবে।

নির্ধারিত ন্যূনতম করের চেয়ে কম কার্যকর কর প্রদানকারী যোগ্য বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে অতিরিক্ত কর আদায় করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের কর রাজস্ব সুরক্ষিত রাখা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে দেশটির বিধিবিধানের সামঞ্জস্য আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি কমানো এবং বিভিন্ন দেশে ন্যূনতম করহার নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে সৌদি আরবের এ পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ।

আজাহারুল ইসলাম
আজাহারুল ইসলাম

সাব এডিটর, NBS Bangla

Related News

ইরাকের তেল ইরাকেরই, নিয়ন্ত্রণ চীনের, আর বিক্রয়লব্ধ অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে

ইরাকের তেল ইরাকেরই, নিয়ন্ত্রণ চীনের, আর বিক্রয়লব্ধ অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে

ইরাকের সংবিধানের ১১৪ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের তেল ও গ্যাসের মূল মালিকানা ইরাকি জনগণের এবং এর প্রশাসনিক নিয়ন্…

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের দায়ে তিন ইসরায়েলি ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের দায়ে তিন ইসরায়েলি ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার দায়ে তিনজন ইসরায়েলি ব্যক্তি ও চারটি…

রিয়াদের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত; লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে

রিয়াদের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত; লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে

ইরান-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোষ্ঠীটির …