NBS Bangla — 23 November 2026, 4:53 PM
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন ডাঃ ইরান
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান…

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, একজন ছাত্রনেতার রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর গ্রামের বাড়িতে হামলা এবং সেখানে অবস্থানরত বাবা-মায়ের জীবন বিপন্ন করা ‘অত্যন্ত কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও উদ্বেগজনক’।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য কারও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করার কিংবা নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার অজুহাত হতে পারে না।
ডাঃ ইরান বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।
তিনি দাবি করেন, হামলার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।
ডাঃ ইরান হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাদিক কায়েম ও তাঁর পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সাব এডিটর, NBS Bangla
Related News

জেডিপির গণ-সমাবেশ: শ্রমিকের অধিকার, ব্যবসায়ীদের নিরাপত্তা ও দ্রব্যমূল্য স্থিতিশীলতার দাবি
জেডিপি ও জাতীয় জনতার জোটের গণ-সমাবেশে শ্রমিকের অধিকার, ব্যবসায়ীদের নিরাপত্তা ও দ্রব্যমূল্য স্থিতিশীলতার দাব…

কোন সাম্রাজ্যবাদী শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া যাবে না
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বাসদ নেতৃবৃন্দ






