দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বাজে পারফরম্যান্স নিয়ে কোচ গৌতম গম্ভীরকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে সাবেক ভারতীয় তারকা ব্যাটার সুরেশ রায়না কোচকে নয়, দোষ দিলেন ব্যাটসম্যানদের ব্যর্থতাকে। কমেন্টেটর হিসেবে দায়িত্ব পালন করা রায়না স্পষ্ট জানিয়ে দিলেন—“কোচ দিকনির্দেশনা দিতে পারে, কিন্তু রান তুলতে হবে ব্যাটসম্যানকেই।”

প্রথম টেস্টে ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরে চাপে পড়েছে টিম ইন্ডিয়া। এরই মধ্যে গুয়াহাটির দ্বিতীয় টেস্টেও টেম্বা বাভুমার দল ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
এর ফলে ১৯৯৯-২০০০ সালের পর প্রথমবার ভারতের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। শুরুর সিরিজেই বাংলাদেশকে ঘরের মাঠে ২–০ ব্যবধানে হারায় ভারত।

কিন্তু এরপরই বড় ধাক্কা—নিউজিল্যান্ড ভারতকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে।
অস্ট্রেলিয়াতেও ভালো করতে পারেনি দল; ১–৩ ব্যবধানে হেরে পরপর তৃতীয়বার বিদেশে বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়।

এর মাঝেই নেতৃত্বে পরিবর্তন আসে—রোহিত শর্মার জায়গায় টেস্ট অধিনায়ক হন শুভমন গিল। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজটি ২–২ ড্র করে ভারত। পরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ ব্যবধানে হারায় গম্ভীরের দল।

টেস্টে ধারাবাহিক ব্যর্থতার অভিযোগে গম্ভীরকে skউড়ে সমালোচনার মধ্যে ফেললেও রায়না দৃঢ়ভাবে পাশে দাঁড়ালেন কোচের। তার মতে, মাঠে নেমে দায়িত্বটা ব্যাটসম্যানদেরই নিতে হবে।

“কোচ শুধু গাইড করতে পারে। রান করতে হবে ব্যাটসম্যানকেই। আমাদের আরও অনুশীলন দরকার। কোচের কোনো দোষ নেই।”
এ মন্তব্যটি এক্স (টুইটার)-এ শেয়ার করেছেন সাংবাদিক অভিষেক ত্রিপাঠি।

Walton Ads