পাকিস্তানে চলমান টি২০আই ট্রাই-সিরিজে শ্রীলঙ্কা এখন মহা সংকটে। আগেই খেলা দুই ম্যাচেই হেরে বসেছে দাসুন শানাকার দল। এবার সামনে জিম্বাবুয়ে—এক ম্যাচে জয় নয়, বড় জয় ছাড়া তাদের টিকে থাকার পথই নেই।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই ডু অর ডাই ম্যাচে পুরো শক্তি নিয়েই নামতে চাইছে লঙ্কানরা। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতার ক্ষত কাটিয়ে উঠতে তাদের করতে হবে বাড়তি লড়াই।
টপ-অর্ডারের দুর্বলতা আগের দুই ম্যাচে দলকে চরম ভুগিয়েছে। তাই নিসানকা-মেন্দিস জুটির ওপরই দায়িত্ব—ঝড়ো কিন্তু স্থির শুরু এনে মিডল অর্ডারের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা।
মিডল অর্ডার ও অলরাউন্ডার: কামিল মিশারা, কুশল পেরেরা, দাসুন শানাকা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্দিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা
– তাদের পাশে আছেন অভিজ্ঞ কুশল পেরেরা ও অধিনায়ক দাসুন শানাকা, যাদের ব্যাটিংই ম্যাচের গতি পাল্টাতে পারে।
– অলরাউন্ড অপশন হিসেবে চিরপরিচিত হাসারাঙ্গাও এখানে গুরুত্বপূর্ণ।
জয় পেতে হলে দলের প্রথম পাঁচ ব্যাটারকেই বড় রান করতে হবে—এটাই এখন লঙ্কানদের বাঁচার উপায়।
বোলাররা: দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, বিজয়াকান্ত ভিয়াসকান্ত
বোলাররা সিরিজে তুলনামূলক ভালো পারফর্ম করেছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ১৬২ রানে থামানোই তার প্রমাণ। পাকিস্তানের বিপক্ষে রান কম থাকায় তারা বড় কিছু করতে পারেনি।
– সিনিয়র পেসার দুশমান্থা চামিরা নিজের কাজ ঠিকঠাক করেছেন, কিন্তু অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা পাননি। এবার নজর থাকবে তরুণ ইশান মালিঙ্গার দিকে।
– স্পিন বিভাগে হাসারাঙ্গার উইকেট-খরা দলকে চিন্তায় ফেলেছে।
– নতুন স্পিনার বিজয়াকান্ত ভিয়াসকান্ত ভালো ইমপ্রেশন রাখলেও সেও ছিলেন উইকেটশূন্য—এ ম্যাচেই তিনি ঘুরে দাঁড়াতে চাইবেন।
ওপেনার: পাথুম নিসানকা, কুশল মেন্দিস
মিডল অর্ডার: কামিল মিশারা, কুশল পেরেরা, দাসুন শানাকা (c), জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্দিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা
বোলার: দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, বিজয়াকান্ত ভিয়াসকান্ত