বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ১২তম আসরের খেলোয়াড় নিলাম আজ বিকেল ৪টায় রাজধানীর র্যাডিসন হোটেলে শুরু হচ্ছে। এবার আর পুরোনো ড্রাফট নয়, প্রথমবারের মতো পুরোদস্তুর নিলামে দল গড়বে ছয় ফ্র্যাঞ্চাইজি!
নিলাম কবে-কখন-কোথায়?
৩০ নভেম্বর, বিকেল ৪টা, হোটেল র্যাডিসন ব্লু, ঢাকা
কারা অংশ নিচ্ছে?
ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স
নিলামে কতজন ক্রিকেটার?
স্থানীয়: ১৪৭ জন
বিদেশি: ২৬০ জন
মোট: ৪০৭ জন!
ক্যাটাগরি ও বেস প্রাইস
স্থানীয় ক্রিকেটার
এ: ৫০ লাখ
বি: ৩৫ লাখ
সি: ২২ লাখ
ডি: ১৮ লাখ
ই: ১৪ লাখ
এফ: ১১ লাখ
বিদেশি ক্রিকেটার
এ: ৩৫,০০০ ডলার
বি: ২৫,০০০
সি: ২০,০০০
ডি: ১৫,০০০
ই: ১০,০০০ ডলার
প্রতি ডাকে কত বাড়বে?
স্থানীয়: এ ক্যাটাগরিতে ৫ লাখ, বি-তে ৩ লাখ, সি-তে ১ লাখ, বাকি সবাই ৫০ হাজার টাকা
বিদেশি: ৫ হাজার → ৩ হাজার → ২ হাজার → ১,৫০০ → ১,০০০ ডলার
সরাসরি সাইন করা স্থানীয় তারকা
মিরাজ, নাসুম → সিলেট
মোস্তাফিজ, সোহান → রংপুর
তাসকিন, সাইফ → ঢাকা
হাসান মাহমুদ, সৌম্য → নোয়াখালী
শেখ মেহেদী, তানভীর → চট্টগ্রাম
শান্ত, তামিম → রাজশাহী
সরাসরি সাইন করা বিদেশি তারকা
অ্যালেক্স হেলস, উসমান খান → ঢাকা
আহমেদ আবরার → চট্টগ্রাম
মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা → রাজশাহী
খাজা নাফি, শাফিয়ান → রংপুর
সাইম আইয়ুব, মোহাম্মদ আমির → সিলেট
কুশল মেন্ডিস, জনসন চার্লস → নোয়াখালী
দল গঠনের নিয়ম
স্থানীয়: ন্যূনতম ১৪, সর্বোচ্চ ১৬ জন
নিলাম থেকে কমপক্ষে ১২ জন স্থানীয় কিনতেই হবে
স্থানীয়দের জন্য বাজেট: সাড়ে ৪ কোটি টাকা
এ+বি ক্যাটাগরি থেকে ২ জন, সি+ডি থেকে ৬ জন, ই+এফ থেকে ৪ জন বাধ্যতামূলক
বিদেশি: নিলাম থেকে কমপক্ষে ২ জন, মোট বাজেট ৩.৫ লাখ ডলার
পেমেন্ট কবে হবে?
মাঠে নামার আগে: ২৫%
ফাইনাল লিগের আগে: +৫০%
টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে: বাকি ২৫%
পরের আসরের জন্য
পরের বিপিএলে প্রতি দল ২ জন স্থানীয় + ২ জন বিদেশি রিটেইন করতে পারবে। নতুন দল এলে আগেভাগেই সরাসরি সাইন করতে পারবে।