NBS Bangla — ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
দেশব্যাপী ৫০ হাজার গাছ রোপণ করবে ব্র্যাক ব্যাংক, শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
ব্র্যাক ব্যাংক দেশব্যাপী ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১,৫০০ চারা রোপণের মাধ্যমে শুরু হয়েছে কর্মসূচি।

কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ২৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১,৫০০টি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়।
সরকারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে নেওয়া প্রকল্পের লক্ষ্য বাংলাদেশকে জলবায়ু-সহনশীল করা এবং সবুজায়ন বাড়ানো। বিবৃতিতে বলা হয়, ৫০ হাজার গাছ রোপণের ফলে আগামী এক দশকে প্রায় ১,০০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষিত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং সবুজায়ন বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চন্দ্রকলি ফাউন্ডেশন; স্থানীয়ভাবে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম দিনে হল এলাকায় ৮০০-এর বেশি ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হয়।
এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শহীদ আবদুর রব হলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে পর্যায়ক্রমে মোট ১,৫০০টি চারা রোপণ করা হবে।
চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রতিনিধিরা।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান ও হাটহাজারী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাজ্জাদ হোসেন। এছাড়া হলের আবাসিক শিক্ষক, ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ ও শীতকালীন ফুলের চারা রোপণের ফলে ক্যাম্পাসের নান্দনিকতা আরও বৃদ্ধি পাবে। রোপণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এমন পরিবেশবান্ধব উদ্যোগের জন্য আমি ব্র্যাক ব্যাংক, চন্দ্রকলি ফাউন্ডেশন ও আওয়ার গ্রিন ক্যাম্পাসকে জানাই আন্তরিক ধন্যবাদ।”
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

আকিজ এগ্রো ফিড পেল জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬
প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিতে আকিজ এগ্রো ফিড লিমিটেড পেয়েছে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬–এর রৌপ্য পদক।

প্রাইম ব্যাংক, Lloyds ও Enigio-র মাধ্যমে যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে একাধিক কালেকশন
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds ও Enigio বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূ…

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে সেরা ২২ সাংবাদিক
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬–এ সেরা সাংবাদিকের স্বীকৃতি পেয়েছেন ২২ জন…

ডিআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেশন, সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা, কর্মজীবনের প্রস্তুতি ও দক্ষতা উন্নয়ন…

ঢাকা-চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন কর্মশালা
খেলাপি ঋণ আদায় ও আদালতের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে ‘প্র্যাকটিক্যাল …

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিতে ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহ…

ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থায়ন
নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ শর্তে অর্থ…

নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস…

