NBS Bangla — ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
আগামীকাল বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস
আগামীকাল আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধনের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

আগামীকাল ২৭ নভেম্বর পালিত হবে আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়স্ক ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদের এ বছরের সেপ্টেম্বরের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।
বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনও উদ্বেগজনক। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। এই হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।
বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হয়, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়। অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের ঝুঁকিও বাড়ে।
জন্ম নিবন্ধন বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ রক্ষাকবজ হিসেবে কাজ করে। এটি শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ দেয়। ফলে বিয়ের সময় বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্তকরণ সহজ হয়।
তবে বাংলাদেশে এখনও প্রায় অর্ধেক মানুষ জন্ম নিবন্ধনের বাইরে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির বদলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিবন্ধনের দায়িত্ব দিলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের মুহূর্তেই নিবন্ধিত হবে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫.৩ অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলে অঙ্গীকারবদ্ধ। একই লক্ষ্যমাত্রা ১৬.৯-এ সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে, যার অন্যতম ভিত্তি জন্ম নিবন্ধন।
জাতিসংঘের শিশু অধিকার সনদ, জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ নিবন্ধন সহায়ক ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপে স্থানীয় সরকার বিভাগকে সর্বজনীন জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিত করে বয়স যাচাই জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।”
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

পাঁচদিনে পাঁচ বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা
তথ্য অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে ২৯ নভেম্বর থেকে পাঁচ বিশ্ববিদ্যালয়ে পাঁচদিন তথ্যমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হব…

গার্মেন্টস শ্রমিকদের ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবনা ‘অগ্রহণযোগ্য’ দাবি
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাবনা প্রত্যাহার করে মানুষ্যোচিত মজুরি নির্ধারণের দাবি…

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত করার দাবি তরুণদের
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন…

মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ ২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে…

তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি, আজ আরও ৮টি
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে তথ্য কমিশন বাংলাদেশ। কমিশন পুনর্গ…

মানবিকতানির্ভর দেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মানবিকতা ও জন…

গার্মেন্টস শ্রমিকের মজুরি নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত চাইল জীস্কপ
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে দ্রুততম সময়ে মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে গার্মে…

তথ্য কমিশনে চার দিনে ২৫ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০
তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫টি অভিযোগের শুনানি নিয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁ…

