NBS Bangla — ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
পাঁচদিনে পাঁচ বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা
তথ্য অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে ২৯ নভেম্বর থেকে পাঁচ বিশ্ববিদ্যালয়ে পাঁচদিন তথ্যমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তথ্য কমিশন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি মেলার দিন আলোচনা সভাও আয়োজন করা হয়েছে।
২৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত। একই সময়ে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান।
৩০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা ও আলোচনা সভা হবে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সভার প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) তথ্যমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
২ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা ও আলোচনা সভা হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। প্রধান অতিথি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।
৩ ডিসেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তথ্যমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত। সভার প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় উপস্থিত থাকবেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং দুই তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সব বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও এনজিও প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

আগামীকাল বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস
আগামীকাল আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধনের ওপর…

গার্মেন্টস শ্রমিকদের ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবনা ‘অগ্রহণযোগ্য’ দাবি
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাবনা প্রত্যাহার করে মানুষ্যোচিত মজুরি নির্ধারণের দাবি…

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত করার দাবি তরুণদের
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন…

মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ ২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে…

তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি, আজ আরও ৮টি
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে তথ্য কমিশন বাংলাদেশ। কমিশন পুনর্গ…

মানবিকতানির্ভর দেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মানবিকতা ও জন…

গার্মেন্টস শ্রমিকের মজুরি নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত চাইল জীস্কপ
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে দ্রুততম সময়ে মানসম্মত মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে গার্মে…

তথ্য কমিশনে চার দিনে ২৫ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ২০
তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনে ২৫টি অভিযোগের শুনানি নিয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁ…

