আকিজ এগ্রো ফিড পেল জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬

প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিতে আকিজ এগ্রো ফিড লিমিটেড পেয়েছে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬–এর রৌপ্য পদক।

প্রকাশ: হালনাগাদ: ৪ বার পঠিত
আকিজ এগ্রো ফিড পেল জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬
শেয়ার:

প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিজ এগ্রো ফিড লিমিটেড ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি রৌপ্য পদক পেয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে পদকটি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অবদানের জন্য প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

পদক পাওয়ার পর শেখ জসিম উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর অবদান রাখাই আমাদের লক্ষ্য।”

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ, হেড অব পস্ন্যান্ট ইঞ্জিনিয়ার মো. আবদুল হাকিম, আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন এবং আকিজ এগ্রো ফিডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও আধুনিকায়ন এবং এ খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান উৎসাহিত করতে প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক দেয়।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতীয় উন্নয়নে অবদান রাখছে।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

প্রাইম ব্যাংক, Lloyds ও Enigio-র মাধ্যমে যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে একাধিক কালেকশন

প্রাইম ব্যাংক, Lloyds ও Enigio-র মাধ্যমে যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে একাধিক কালেকশন

প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds ও Enigio বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূ…

ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থায়ন

ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থায়ন

নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ শর্তে অর্থ…