NBS Bangla — ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
হাকিমপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
দিনাজপুরের হাকিমপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তা আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয় মিত্র চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন।
সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, পশুর রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে সমৃদ্ধ করতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।
কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাব এডিটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

ফুলবাড়ীর এলুয়াড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা চালু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু ক…

মধ্যপাড়া পাথর খনির ৫২ শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ সন্তানকে মাসিক শিক্ষা উপবৃত্…

হিলি বাজারে নতুন আলু কেজি ৮০ টাকা, পুরাতন ১৫ টাকা
দিনাজপুরের হিলি বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। মৌসুমের শুরুতে নতুন আলুর দাম পড়েছে প্রতি কেজি ৮০ টাকা, যেখা…

হিমোফিলিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা চাইছে বিরামপুরের ৮ বছরের ফারাবির পরিবার
দিনাজপুরের বিরামপুরের ৮ বছর বয়সী ফারাবি জন্মের পর থেকেই হিমোফিলিয়া রোগে ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আস…

হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। অভিযুক্ত তা…

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজার…



