এনএসইউতে ইসলামবিদ্বেষ নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান প্রোগ্রামের উদ্যোগে ২৩ নভেম্বর ইসলামবিদ্বেষ নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে…

প্রকাশ: হালনাগাদ: ১ বার পঠিত
এনএসইউতে ইসলামবিদ্বেষ নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার
— ছবি: এনএসইউ
শেয়ার:

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান প্রোগ্রামের উদ্যোগে ২৩ নভেম্বর ইসলামবিদ্বেষ নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামবিদ্বেষের প্রেক্ষাপট, ধারাবাহিকতা ও এর বিরুদ্ধে প্রতিরোধ নিয়ে আলোচনা হয় সেখানে।

‘ইসলামোফোবিয়া অ্যাক্রস দ্য গ্লোবাল নর্থ অ্যান্ড সাউথ: চ্যালেঞ্জেস, কন্টিনিউইটিজ অ্যান্ড রেজিস্ট্যান্স’ শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসরের অ্যান্টি-রেসিজম এডুকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাভেদ বাকালি।

ড. বাকালি বলেন, স্থানীয় অর্থনীতি, ক্ষমতার কাঠামো ও ঐতিহাসিক প্রেক্ষাপট ইসলামবিদ্বেষের ধরন এবং বিস্তারে ভূমিকা রাখে। তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সক্রিয়তা ও প্রতিরোধের নানা উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন এনএসইউর সমাজবিজ্ঞান প্রোগ্রামের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা (প্রথম ব্যাচ)। এতে বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক, অধিকারকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন এবং আলোচনায় মতামত তুলে ধরেন।

ধন্যবাদ জ্ঞাপনের আগে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। পরে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রিজওয়ান খা ধন্যবাদ জানিয়ে ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন।

আয়োজকেরা বলছেন, ওয়েবিনারে বিভিন্ন ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামবিদ্বেষের অভিজ্ঞতা ও গতিপ্রকৃতি নিয়ে তুলনামূলক ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ইসলামবিদ্বেষ বোঝা এবং এর মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে সমালোচনামূলক আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা

এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা

ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট …