NBS Bangla — ২৫ নভেম্বর ২০২৬, ৭:১২ পিএম
এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস পেল এসএকিউএস স্বীকৃতি
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই) দক্ষিণ এশীয় কোয়ালিটি অ্যাসিওরেন্স সিস্টেম (এসএকিউএস) স্বীকৃতি পেয়েছে…

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই) দক্ষিণ এশীয় কোয়ালিটি অ্যাসিওরেন্স সিস্টেম (এসএকিউএস) স্বীকৃতি পেয়েছে। স্বীকৃতিটি দিয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস (এএমডিআইএসএ)।
২৫ নভেম্বর এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি এ তথ্য জানিয়েছে। এসএকিউএস স্বীকৃতি দেওয়া হয় এমন ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানকে, যারা শিক্ষার মান, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে নির্ধারিত উচ্চমান পূরণ করে।
এ স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে এসবিইর অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এর আগে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হিসেবে এসবিই অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি) স্বীকৃতি অর্জন করে।
এএমডিআইএসএ থেকে এসএকিউএস স্বীকৃতি পাওয়া নিয়ে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সব সদস্যের পক্ষে বোর্ড চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “এটি নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আমাদের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য গর্বের বিষয়। আমরা এমন উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি করতে চাই, যাঁরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের আগে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বাস্তব সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখবে।”
তিনি বলেন, এ স্বীকৃতি প্রমাণ করে, তাঁদের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির চাহিদার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
স্বীকৃতি অর্জনে অবদানের জন্য অ্যাক্রেডিটেশন প্রজেক্ট টিম, এসবিইর নেতৃত্ব, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, প্রশাসনিক দপ্তর, এসএকিউএসের পরামর্শক এবং সংশ্লিষ্ট অংশীজনদের ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

স্নিগ্ধার প্রভোস্ট পদ থেকে অব্যাহতি ‘অগণতান্ত্রিক’: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেও…

এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উদ্যোক্তা উন্নয়নমূলক উদ্যোগ এনএসইউ স্টার্টআপস নেক্সট ‘স্টার্টআপস আনপ্লাগড’ শ…

এনএসইউতে ইসলামবিদ্বেষ নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান প্রোগ্রামের উদ্যোগে ২৩ নভেম…

জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব নিয়ে এনএসইউতে সেমিনার
জাতীয় বাজেটের বিভিন্ন বিধান সরকারি ও করপোরেট খাতে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসই…

২৭তম সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি, এনএসইউ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি প্রতিনিধিদলের আমন্ত্রণ গ্রহণ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…

এনএসইউতে ডিজিটাল মার্কেটিং ও অ্যানালিটিকস নিয়ে কর্মশালা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ ও এনএসইউ সোশ্যাল বিজনেস সেন্টা…

এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা
ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট …


