স্নিগ্ধার প্রভোস্ট পদ থেকে অব্যাহতি ‘অগণতান্ত্রিক’: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে নিন্দা জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের…

প্রকাশ: হালনাগাদ: ১ বার পঠিত
স্নিগ্ধার প্রভোস্ট পদ থেকে অব্যাহতি ‘অগণতান্ত্রিক’: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম
শেয়ার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে নিন্দা জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এক বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন ছাত্র সংগঠনের দাবির কাছে নতি স্বীকার করে অধ্যাপক রিজওয়ানাকে প্রভোস্ট পদ থেকে অপসারণ করেছে।

পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অধ্যাপক স্নিগ্ধা টকশোর বক্তব্যের মাধ্যমে আওয়ামীলীগের পক্ষে সম্মতি উৎপাদন করছেন। এই তথাকথিত সম্মতি উৎপাদনের ভুয়া অভিযোগে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অধ্যাপক স্নিগ্ধার অপসারণ দাবি করে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তাঁদের বক্তব্য, ’২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাক্সক্ষা ছিল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বা ভিন্নমত প্রকাশের কারণে কাউকে ‘আওয়ামী’ ট্যাগ দিয়ে শাস্তির আওতায় আনা এক ধরনের নব্য ফ্যাসিবাদী চিন্তার বহিঃপ্রকাশ। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীনভাবে মতামত রাখতে না পারলে এবং মতামত প্রকাশের জন্য দায়িত্ব থেকে অপসারিত হলে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ থাকে না বলেও দাবি করেন নেতৃবৃন্দ।

তাঁরা বলেন, একদিকে আওয়ামী সংশ্লিষ্টতার কথা বলে শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণ করা হচ্ছে, অন্যদিকে পুরোনো স্বৈরাচারের মতো ক্যাম্পাসে দলীয়করণ ও দখলদারিত্ব বিস্তারের পাঁয়তারা চলছে। এ ধরনের আচরণ শিক্ষাঙ্গনে মুক্তবুদ্ধির চর্চা ব্যাহত করবে এবং শিক্ষাদানের পরিবেশকে প্রভাবিত করবে বলে মনে করেন তাঁরা।

বিবৃতিতে অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিটি প্রেরণ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা

এনএসইউ–ইউএসডিএনের উদ্বোধনী শিক্ষার্থী সংলাপে তরুণ নেতৃত্ব ও জনসেবার আলোচনা

ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট …