রাস্ট্রায়ত্ত মোবাইল টেলিফোন সেবা দানকারী টেলিটক বাংলাদেশ লিঃ এবং শিক্ষা মন্ত্রণালয়ের “কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি” ও “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির”  মধ্যে ১২ই সেপ্টেম্বর, ২০২২ তারিখে একটি কর্পোরেট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেলিটকের পক্ষে অতিরিক্ত মহাব্যবস্থাপক সাইফুর রহমান খান এবং উভয় সমিতির উর্ধতন কর্মকর্তাবৃন্দ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় টেলিটক স্বল্পমূল্যে শিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারী সমিতি দুটিকে টেলিযোগাযোগ সেবা প্রদান করবে।   

Walton Ads