বলিউডের জনপ্রিয় তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অস্ট্রিয়ায় বরফে মোড়া পরিবেশে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন ভক্তদের নজর কাড়ে। মোমবাতির আলোয় রণবীরের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন আলিয়া।
কিন্তু বিদেশের রোমান্টিক উদযাপন শেষে দেশে ফিরতেই বদলে যায় পরিস্থিতি।
হাসপাতালের সামনে আলিয়া, ছড়াল গুঞ্জন
মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আলিয়া ভাট। সেখানে তাকে দেখা যায় ঢিলেঢালা সাদা পোশাকে, চুল কিছুটা এলোমেলো হলেও মুখে ছিল শান্ত ও মিষ্টি হাসি।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা।
নেটদুনিয়ায় প্রশ্ন—আবার কি মা হতে চলেছেন আলিয়া?
ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন—তবে কি রণবীর কাপুর ও আলিয়া ভাটের ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?
আরও চমকপ্রদ বিষয় হলো, একই সময় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে আসার পরই আলিয়াকে হাসপাতালে দেখা যাওয়ায় দুই তারকাকে তুলনা করছেন অনেক ভক্ত।
তবে এই সব গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর কাপুর বা আলিয়া ভাট কেউই।
কাজের ব্যস্ততার মাঝেই হাসপাতাল সফর
বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালির বড় বাজেটের ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।
এছাড়া আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘আলফা’।
হাসপাতাল সফরটি কি শুধুই রুটিন চেকআপ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ—সে প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গেই।
