অভিনয়ের বাইরেও এবার এক অদ্ভুত ভুলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ শিরোনামে উঠে এলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার Ram Charan।

সম্প্রতি ভোপালে একটি অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার Jasprit Bumrah-কে ভুল করে ‘ফুটবলার’ বলে ফেলেন রাম চরণ। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুরু হয় মিম, ট্রল এবং নানা ধরনের মজার আলোচনা। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্যে ক্ষমাও চান অভিনেতা। তবে সেই ক্ষমা চাওয়ার ধরনও নতুন করে হাসির খোরাক জুগিয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি ভোপালে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেয়েছে রাম চরণ, Janhvi Kapoor এবং A. R. Rahman অভিনীত আলোচিত সিনেমা Peddi-র গান। অনুষ্ঠান চলাকালীন গণমাধ্যমের সঙ্গে আলাপে রাম চরণকে ভারতের কয়েকজন জনপ্রিয় ক্রিকেটারকে এক কথায় বর্ণনা করতে বলা হয়।

সেখানে Sachin Tendulkar-এর ক্যারিয়ারকে তিনি বলেন ‘দীর্ঘ কিংবদন্তিতুল্য পথচলা’। MS Dhoni-কে আখ্যা দেন ‘শান্ত ও ঠান্ডা’ হিসেবে। আর Virat Kohli-কে বর্ণনা করেন ‘আগুন’ বলে। Rohit Sharma সম্পর্কে তার মন্তব্য ছিল, ‘সে সবার প্রিয় মানুষ।’

তবে জাসপ্রিত বুমরাহর প্রসঙ্গ আসতেই গুলিয়ে ফেলেন ক্রিকেট ও ফুটবল। ভুলবশত বুমরাহকে একজন ‘ফুটবলার’ বলে বসেন এই অভিনেতা।

নিজের ভুল বুঝতে পেরে পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বুমরাহর কাছে ক্ষমা চান RRR খ্যাত এই তারকা।

তিনি লেখেন, “উফ... মাঝে মাঝে আমি সত্যিই নাম ভুলে যাই। জাসপ্রিত বুমরাহর কাছে এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। চারপাশের এত উত্তেজনা ও ভিড়ের মধ্যে এটি পুরোপুরি মানবিক ভুল ছিল।”

একই সঙ্গে তিনি জানান, ভারতীয় এই পেসারের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং তিনি বুমরাহর খেলার বড় ভক্ত।

অন্যদিকে, ক্রিকেট মাঠে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বুমরাহর। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাওয়া চোট এখনও তাকে ভোগাচ্ছে। সেই প্রভাব পড়েছে Mumbai Indians-এর হয়ে চলমান আইপিএল মৌসুমেও।

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ Mahela Jayawardene জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হলেও চোটের কারণেই আগের ধার হারিয়েছেন বুমরাহ।

চলতি আইপিএল মৌসুমে মুম্বাইয়ের হয়ে ১৩টি ম্যাচ খেলে মাত্র ৪টি উইকেট নিতে পেরেছেন বুমরাহ, যা তার নামের সঙ্গে একেবারেই মানানসই নয়।

 

Walton Ads