বলিউডের ‘ভাইজান’ এবার পা রাখলেন আন্তর্জাতিক অঙ্গনে। হ্যাঁ, ঠিক শুনেছেন। সালমান খান অভিনয় করছেন আরবভিত্তিক অ্যাকশন থ্রিলার ‘সেভেন ডগস’-এ। এটাই তাঁর প্রথম বিদেশি ছবি।

সেখানে কেবল সালমানই নন, আছেন বলিউডের আরেক জনপ্রিয় মুখ সঞ্জয় দত্ত। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘মুন্না ভাই’ খ্যাত এই অভিনেতা। সঙ্গে রয়েছেন বিশ্ববিখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি।

সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। সেখানকার ছবি-ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রিমিয়ারে সালমান না থাকলেও তাঁর বিশাল পোস্টার সবার নজর কেড়েছে। অনেক অতিথিকেই সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেছে।

আর ভক্তরা তো পাগলই হয়ে গেছেন। কারণ সিনেমার একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমান খানের ইংরেজি সংলাপের ক্লিপ ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত।

এই সিনেমার পোস্টার ও সালমানের অ্যাকশনের ঝলক প্রকাশ পেতেই শুরু হয়ে গেছে আলোচনা। তাই বলতে দ্বিধা নেই, ভাইজানের ভক্তদের জন্য এবারের চমকটা সত্যিই বড়।

 

Walton Ads