বাংলাদেশের বিদ্যুৎ খাতে গত দেড় দশকে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদন না হলেও কেন দিতে হয়েছে অর্থ? অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি, রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র—সবকিছু মিলিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতের অর্থনৈতিক বাস্তবতা কী?
এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি ক্যাপাসিটি চার্জের কাঠামো, বিদ্যুতের দাম বৃদ্ধি, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, গ্যাস অনুসন্ধানের ঘাটতি, সঞ্চালন অবকাঠামোর সমস্যা এবং বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ কৌশল।
আসল প্রশ্ন হলো—বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য নেওয়া নীতিগুলো কীভাবে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির ওপর বড় আর্থিক চাপ তৈরি করল?
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং এমন তথ্যভিত্তিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষণের জন্য Subscribe করুন।