দাদার বায়োপিক নিয়ে জল্পনা উস্কে আজ ইডেনে সৌরভ-রণবীর

রোববার বিকেলে ইডেনে মুখোমুখি হবেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আর অভিনেতা রণবীর কাপুর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে চলেছেন ঋষি পুত্র। সেই কারণেই কি ইডেনে তারকাকে বিশেষ ট্রেনিং দেবেন বাঁ হাতি ব্যাটসম্যান। রণবীর’কে অফসাইড শটের বিশেষ অনুশীলন দেবেন মহারাজ। দুই তারকাকে ব্যাট-বল নিয়ে দু’চার ওভার ক্রিকেট খেলতেও দেখা যাবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, লভ ফ্লিমসের ব্য়ানারে মহারাজকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক ৷ বড় পর্দায় মহারাজের ভূমিকায় রণবীর’কে দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক মহল। খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। শ্যুটিং করতে কলকাতায় আসবেন বলিউডের এই চকলেট বয়। সৌরভের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে ৷ যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চিত্রনাট্য তৈরি হতে সময় লাগবে ছ‘মাস ৷ তার মধ্যে এই ছবিতে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে ৷

এদিকে কলকাতা সফরে এসেছেন রণবীর কাপুর ৷ তবে রণবীরের কলকাতা সফর কি সৌরভের বায়োপিকে অভিনয় সংক্রান্ত কাজে? ইডেনে দেখা সাক্ষাত কি ছবির রেইকির প্রাথমিক পর্বের জন্য? দুটো প্রশ্নের উত্তরেই একটাই শব্দ,"না"। রণবীর কাপুরের সাম্প্রতিক ছবি "তু ঝুটা ম্যায় মক্কার" ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলনের পরে ইডেনে অনুশীলন শুরু করবে দিল্লি। ইতিমধ্যে আইপিএলের ঢাকে কাঠি পড়েছে। সব দলই ধীরে ধীরে অনুশীলনে নামবে। নাইট রাইডার্সও দ্রুত অনুশীলন শুরু করতে চলেছে। দিল্লি ইতিমধ্যে দ্বিতীয় দফায় কলকাতায় শিবির করছে।

দলের প্রস্তুতি নিয়ে মুখ না খুললেও সৌরভ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যাওয়ায় হতাশ। তাঁর মতে ভারতীয় মেয়েরা ধারাবাহিক ভাবে ভালো খেলে এসে একটি ম্যাচের ব্যর্থতায় ছিটকে গেল। অথচ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল রিচা ঘোষদের। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতিতে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট খুশি। কারণ তার সময় থেকে মেয়েদের ক্রিকেটের উন্নতির শুরু হয়েছিল। যার ফল এখন দেখা যাচ্ছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads