রুশ বাহিনী ইয়হিদনে গ্রাম দখলের দাবি ইউক্রেনের অস্বীকার
রাশিয়া ভাড়াটে বাহিনী ওয়েগনার গ্রুপ ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরের আশপাশের এলাকা দখল করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এ কথা জানায়।
কিয়েভ রোববার জানায়, দেশের পূর্বাঞ্চলে ইয়াহিদনে গ্রাম দখল করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, ডোনেতস্ক অঞ্চলের গ্রামটি দখল করার রুশ ভাড়াটে বাহিনী ওয়েগনারর দাবির সঠিক নয়।
ওয়েগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন শনিবার বলেন, তার গ্রুপ ইয়াহিদনে গ্রাম দখল করে নিয়েছে। এর একদিন আগে তারা অনুরূপভাবে বার্খিবকা গ্রাম দখলেরও দাবি করেছিলো।তবে নিরপেক্ষ কোনো সূত্রে এ খবর যাচাই করা যায়নি।
ইউক্রেন জানায়, রুশ বাহিনী বাখমুত শহরের আশেপাশে হামলা অব্যাহত রেখেছে। কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। ইউক্রেনের সামরিক বিবৃতিতে বলা হয়, ডেনেতস্কের বেরখিভকা ও ইয়াহিদনেসহ ৬টি এলাকায় রাশিয়ার হামলা সফল হয়নি।
সম্প্রতি কয়েক সপ্তাহে তারা বাখমুত শহরটি অবরোধ করতে পারলেও তা দখল করতে সক্ষম হয়নি। এক সময়ে ৭০ হাজার মানুষের শহর বাখমুতে এখন মাত্র ৫ হাজার মানুষ রয়েছে। শহরটির অবস্থা অত্যন্ত শোচনীয় বলে জানা গেছে।
এনবিএস/ওডে/সি