রমজানকে সামনে রেখে সহিংসতা বন্ধে সম্মত ইসরায়েল ও ফিলিস্তিন
জর্ডানে আলাপ-আলোচনার পর ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতা যাতে ছড়াতে না পারে সে বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আল-জাজিরা
রোববার আকাবার রেড সি রিসর্টে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা এড়াতে তারা যৌথভাবে কাজ করে যাবেন। তারা স্থলপথে যাতে সহিংসতা বাড়তে না পারে সেদিকে দৃষ্টি রেখে এগিয়ে যাবেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল পশ্চিম তীরে নতুন কোনো আবাসন স্থাপনের ব্যাপারে চার মাস কোনো কথা বলবে না এবং আগামী ছয় মাস নতুন কোনো বাড়িঘর নির্মাণেরও অনুমোদন দেবে না।
বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষই আন্তরিকতা নিয়ে আলোচনা করেছে। তারা সহিংসতা যাতে ছড়িয়ে পড়তে না পারে এবং সহিংসতা প্রতিরোধের উপর গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুই দেশই।
এই বৈঠকে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী মার্চে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ সময়ের সম্ভাব্য সহিংসতা নিয়ে সকলে উদ্বেগ করেন। এই আলোকেই সহিংসতা যাতে বাড়তে না পারে সে বিষয়টির উপর গুরুত্বারোপ করা হয়েছে।
এনবিএস/ওডে/সি