গুজরাটে ১০ দিনে ৩ ক্রিকেটারের মৃত্যু
পাল ১০ দিনে ৩ ক্রিকেটারের মৃত্যু হল গুজরাটে। আশ্চর্যের বিষয় সকলেরই মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। প্রথম মৃত্যু হয়েছিল রাজকোটের বাসিন্দা প্রশান্ত ভারোলিয়ার। বয়স ছিল মাত্ৰ ২৭। তারপর মৃত্যু হয় সুরাতের বাসিন্দা জিগ্নেশ চৌহানের।
বয়স ছিল ৩১ বছর। আর শনিবার ফের ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন বস্ত্রপুরের ৩৪ বছরের যুবক বসন্ত রাঠৌর। পরপর ৩ ক্রিকেটারের মৃত্যু অবাক করেছে সকলকেই
কাঁকড়া ধরতে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ গেল ৪১ বছরের মৎস্যজীবী উপেন মণ্ডলের। গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা তিনি।
সূত্রের খবর, শনিবার তিনজন মৎস্যজীবীর একটি দল কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলের ভিতরে প্রবেশ করে। সেই সময় একটি বাঘ উপেনের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘটি উপেনকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে।
এনবিএস/ওডে/সি