ভারতে 'কালা দিবস' পালন আপের

আবগারি দুর্নীতিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। আর কিছুক্ষণ পরেই তাঁকে আদালতে পেশ করা হবে। এই গ্রেফতারির প্রতিবাদে সোমবার দেশজুড়ে 'কালা দিবস' ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ।

দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতর ঘেরাও করারও ডাক দিয়েছে দেশের রাজধানীর শাসক দল। অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই মনীশকে গ্রেফতার করা হয়েছে

এনবিএস/ওডে/সি

Walton Ads