ভারত থেকে ২ মিলিয়ন ডিম আমদানি করবে শ্রীলংকা

স্থানীয় খামারিরেদের ধর্মঘট ও বার্ড ফ্লুতে ডিমের সংকট বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।  

শ্রীলংকার রাষ্ট্রীয় আমদানিকারক প্রতিষ্ঠান এসকল ডিম বেকারি মালিকদের কাছে ৪০ টাকা হালিতে বিক্রি করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংস্থাটির মহাব্যাস্থাপক সামিলা সংবাদ মাধ্যমকে জানান, প্রচলিত বাজার দরের চেয়ে এসব ডিম কম দামে বিক্রি করা হবে।  তবে প্রাণীসম্পদ বিভাগে সিদ্ধান্ত অনুযায়ী এসব ডিম প্রতিদিনের চাহিদা মিটাতে বিক্রি করা হবেনা।  

এর আগে অবশ্য প্রাণীসম্পদ বিভাগ ভারতের মুরগীতে বার্ড ফ্লু দেখা মেলায় ডিম আমদানির বিরোধিতা করেছিল। দেশটির ডিম উৎপানকারী সমিতি সরকারের এমন  সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, আমদানি করতে হলে গত মাসেই করা উচিত ছিল।

এখন আমরা ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শ্রীলঙ্কার বাণিজ্য মন্ত্রী নলিন ফার্নান্দো অবশ্য চলতি বছরের জানুয়ারিতে ভারত থেকে ডিম আমদানি ইস্যুতে ইতিবাচক ঘোষণা দিয়েছিলেন।  

তিন মাস পর্যন্ত এসব আমদানিকৃত ডিমের উপর করহার কমিয়ে পঞ্চাশ পয়সা থেকে এক টাকার মধ্যে রাখার ঘোষণা দিয়েছে সরকার।

এনবিএস/ওডে/সি

Walton Ads