দাউদ ইব্রাহিমের খোঁজে দুবাইয়ে ভারতের গোয়েন্দা দল

দাউদ ইব্রাহিম আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার। তিনি দীর্ঘদিন পাকিস্তানের করাচিতে আত্মগোপনে আছেন বলে মনে করে ভারত। পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে। এবার পাকিস্তানে লুকিয়ে থাকা আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুবাইয়ে পাঁচ সদস্যের তদন্তকারী দলকে পাঠিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএর)।

এনআইএর জানিয়েছে, পাঁচ সদস্যের তদন্তকারী দলটি দুবাই প্রশাসনের সঙ্গে দাউদ ইব্রাহিম ও ডি কোম্পানি সম্পর্কে কথা বলবে। দুবাই থেকেই ভারতবিরোধী কার্যকলাপ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয় দাউদ ইব্রাহিমের মাধ্যমে। তাই দলটি দাউদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করবে। এনআইএর কোন কোন কর্মকর্তা দুবাই গেছেন, তা প্রকাশ করা হবে না। তবে এ দলে ভারতে ইন্টেলিজেন্স ব্যুরো, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা আছেন।

এনআইএ বলছে, মুম্বাইয়ে হামলা মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম। কয়েক বছর ধরে পাকিস্তানে লুকিয়ে থেকে দাউদ ইব্রাহিম ও তার আন্ডারওয়ার্ল্ড কোম্পানি সন্ত্রাসবাদ ও মাদক ব্যবসায় জড়িত এবং ভারতবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। তাই বিষয়টির গুরুত্বের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত এনআইএর কাছে হস্তান্তর করেছিল। সন্ত্রাসে অর্থায়নের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে এনআইএ। এতে সংস্থাটি বলেছে, হাসিনা পারকারের ছেলে আলিশাহ তার জবানবন্দিতে দাউদের পারিবারিক উত্তরাধিকারের বিষয়ে বিস্তারিত বলেছেন। জবানবন্দিতে তিনি বলেন, করাচিতে নিজের বাসা বদল করেছেন এই গ্যাংস্টার।

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে দাউদ ইব্রাহিম ও তার ঘনিষ্ঠ কয়েকজন সহকারীর বিরুদ্ধে মামলা করে এনআইএ। এ মামলায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এনআইএ তথ্য পায়, দাউদ ইব্রাহিম একটি বিশেষ টিম গঠন করছে। এই টিমের সদস্যরা দেশে বড় নেতা ও ব্যবসায়ীদের ওপর হামলা চালাতে পারে। তারা বড় শহরগুলোয় সহিংসতাও ছড়াতে পারে।

এনবিএস/ওডে/সি

Walton Ads