মেক্সিকোয় সৈন্যদের গুলীতে নিহত ৫: প্রতিবাদে বিক্ষোভ
মেক্সিকোর সীমান্ত শহর নুয়েভো লারেডোয় সৈন্যদের গুলীতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনার পর শহরটির অধিবাসীারা ঘটনাস্থলে এসে প্রতিবাদ-বিক্ষোভ করে। এসময় অধিবাসী ও সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সৈন্যরা গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে শহরে গোলাগুলির স্থানে তদন্ত কাজ চালানোর সময় একটি পিকআপ ট্রাককে থামার নির্দেশ দেয়। কিন্তু সেটি নির্দেশ অমান্য করে। এ সময় সৈন্যরা গুলি চালায়। সেখানে বুলেটবিদ্ধ পিকআপ ট্রাক ও তার কাছে ৫টি মরদেহ পাওয়া যায়। নুয়েভো লারেডো শহরে বিপরিত দিকে অবস্থিত যুক্তরাষ্ট্রের টেক্সাস।
এ ঘটনা অধিবাসী ও সেনাদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়। অধিবাসীদের অভিযোগ, নিহতরা কোন সশস্ত্র ব্যক্তি ছিল না। এভাবে তাদেরকে হত্যা করার কোন যুক্তি ছিল না। নুয়েভো লারেডোর মানবাধিকার গ্রুপের এক বিবৃতিতে একথা বলা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে যে, অধিবাসী ও সৈন্যদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তধস্তি হচ্ছে। তারা একজন সৈন্যকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বার বার লাথি মারতে থাকে। ঘটনার শেষ দিকে গুলির শব্দ শোনা যায়। এ সময় লোকেরা দৌড়ে পালাতে থাকে।
একজন মানবাধিকার কর্মী এক ভিডিও বিবৃতিতে বলেন যে, সৈন্যরা জনতার ওপর গুলিবর্ষন করেছে তবে তাতে আর কেউ হতাহত হয়েছে কিনা জানা যাযনি। তিনি আরো বলেন, নিহত তরুণরা একটি নাইটক্লাব থেকে ফেরার পথে সম্ভবত হত্যার শিকার হয়।
খবরে বলা হয়, পিকআপে তিনটি ও তার কাছে অন্য দু’টি মরদেহ পাওয়া যায়। নুয়েভো লারেডো শহরটিতে উত্তরপূর্ব মাদক চক্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। ভারী অস্ত্র সজ্জিত মাদক চক্রের সদস্যরা প্রায় সেখানে সৈন্য ও মেরিন সেনাদের ওপর গুলি চালায়।
এনবিএস/ওডে/সি