মার্কিন অভিনেতা স্টিভেন সিগালকে ‘অর্ডার অফ ফ্রেন্ডশিপ’এ ভূষিত করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন অভিনেতা স্টিভেন সিগালকে রাষ্ট্রীয় ‘অর্ডার অফ ফ্রেন্ডশিপে’ সম্মানিত করে একটি ডিক্রিতে  স্বাক্ষর করেছেন। সিএনএন

ডিক্রিটিতে বলা হয়েছে মার্কিন অভিনেতা সিগালের ‘আন্তর্জাতিক সাংস্কৃতিক ও মানবিক সহযোগিতার উন্নয়নে মহান অবদানের’ জন্যে তাকে সন্মান দেওয়া হয়েছে।

সিগাল রাশিয়ায় একজন নিয়মিত পরিদর্শক ছিলেন এবং ২০১৬ সালে দেশের নাগরিক হয়েছিলেন, যখন তিনি ব্যক্তিগতভাবে ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি রুশ পাসপোর্ট পেয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রতিনিধি’ হিসেবেও কাজ করেছেন।

প্রাক্তন অ্যাকশন হিরো রাশিয়ার ক্রিমিয়ায় অবৈধ দখল এবং ইউক্রেনে আক্রমণকে সমর্থন করেছিলেন। গত গ্রীষ্মে তিনি অধিকৃত ডনবাস এলাকা পরিদর্শন করেন।

গত বছর রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার অস্তিত্ব নিয়ে শঙ্কার কথা বলেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads