যাত্রী ভোগান্তি এড়াতে বিদেশিদের জন্য অটোগেট সিস্টেম চালু কুয়ালালামপুর বিমানবন্দরে

আগে এই সুবিধা ভোগ করতো কেবল মালোয়েশিয়ানরা। এখন সেটা খুলে দেওয়া হয়েছে কম ঝুঁকিপূর্ণ এবং জি৭ দেশগুলোর পর্যটকদের জন্য। তবে এই সেবাটি শুধু পিক আওয়ারে চালু থাকবে (বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত)।
সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের অটোগেট সিস্টেম উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পয়েন্টে যাত্রীদের ভীড় এবং ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দেখা যায় এখানে পর্যটকদের দীর্ঘ লাইন হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি মাথায় রেখে এবং আরো কিছু লোকের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ করার বিষয় হলো, যেসব দেশের নাগরিকদের জন্য এই ব্যবস্থা সেই দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই ও সৌদি আরব।

এই ব্যবস্থার সম্প্রসারণের ফলে দেশটিতে ৮ লাখ ৫৫ হাজার ভ্রমণকারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিজন যাত্রীকে অটোগেটের মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে তাদের সময় ব্যয় হয় মাত্র ২০ সেকেন্ড। তবে অফ পিক আওয়ারে যেমন গভীর রাতে যখন কম ফ্লাইট থাকে তখন আন্তর্জাতিক ভ্রমণকারীদের ইমিগ্রেশন কাউন্টারে ম্যানুয়ালভাবে অভিবাসন ছাড়পত্র ক্লিয়ারেন্স করতে হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা পর্যটকদের আর কি সুবিধা দেওয়া যায় তাও বিবেচনা করে দেখছি। এখন কুয়ালালামপুর বিমানবন্দরে বিদেশি পর্যকদের জন্য পিক আওয়ার হিসেবে বিবেচনা করা হয় স্থানীয় সময় বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত।

এনবিএস/ওডে/সি

Walton Ads